রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরিতে নবনিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে শনিবার ঊনবিংশতিতম রোজগার মেলায় নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নিয়োগপত্র
রোজগার মেলায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর ও সংস্থায় চাকরিতে নবনিযুক্ত ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীকে শনিবার ঊনবিংশতিতম রোজগার মেলায় নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই নিয়োগপত্র প্রদান করা হয়। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এদিন বলেন, রোজগার মেলার ফলে শুধু সরকারি চাকরিতে নিয়োগের সংখ্যাই বাড়েনি, বরং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতাও এসেছে। নিয়োগ প্রক্রিয়ায় সময়সীমা বা ডেডলাইনের শৃঙ্খলাও বেড়েছে। নিয়োগ ব্যবস্থার প্রতি প্রার্থীদের আস্থাও বেড়েছে। এটাও দেখা গেছে যে, এই রোজগার মেলার মাধ্যমে নিযুক্ত প্রার্থীদের মেধা উন্নত মানের হয়েছে।চাকরি প্রদানকে অগ্রাধিকার হিসেবে প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার প্রতি সঙ্গতি রেখে এই রোজগার মেলার আয়োজন। দেশজুড়ে এর আগে ১৮টি রোজগার মেলার মধ্যে দিয়ে প্রায় ১২ লক্ষ নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শনিবার দেশজুড়ে ৪৭টি জায়গাতে ১৯-তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়। ভারতের নানা প্রান্ত থেকে নবনিযুক্ত কেন্দ্রীয় সরকারি চাকরি প্রাপকরা রেলমন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা দফতর এবং উচ্চশিক্ষা দফতরে কাজে যোগ দেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande