২০২৬ বিশ্বকাপ গ্রুপপর্ব:  জমে উঠবে শুরু থেকেই
বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি এমন এক সিরিজ ম্যাচ, যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচই অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এমন কিছ
২০২৬ বিশ্বকাপ গ্রুপপর্ব:  জমে উঠবে শুরু থেকেই।চোখ রাখুন এই ম্যাচগুলোতে।


বিশ্বকাপের গ্রুপ পর্ব মানেই শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি এমন এক সিরিজ ম্যাচ, যেখানে লুকিয়ে থাকে ইতিহাসের ছাপ, কৌশলগত লড়াই এবং ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। এসব ম্যাচই অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণ করে দেয়। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বেও এমন কিছুর অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। এই ধারাবাহিকে আজ থাকছে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

কলকাতা, ২৩মে(হি.স.) :

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা:

বিশ্বকাপের উদ্বোধনী লড়াইয়ে আবেগ ও চাপের মিশেল মেক্সিকো এই ম্যাচে খেলতে নামবে নিজেদের সমর্থকদের প্রত্যাশার ভার কাঁধে নিয়ে। ঘরের মাঠে দলটির কাছে এটি শুধু জয় নয়, বরং নিজেদের ফুটবলীয় পরিচয় প্রতিষ্ঠারও সুযোগ থাকবে। আক্রমণাত্মক মানসিকতা ও গ্যালারির আবেগকে কাজে লাগিয়ে বিশ্বকাপের শুরুতেই নিজেদের ছন্দ ধরে রাখাই তাদের লক্ষ্য থাকবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দল পরিচিত তাদের গতি, গতিশীলতা এবং প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলার সক্ষমতার জন্য। দ্রুত পাল্টা আক্রমণ এবং মাঠজুড়ে উচ্চমাত্রার চলাফেরা, এই ম্যাচে তারা মেক্সিকোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে এই উদ্বোধনী ম্যাচটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং পুরো বিশ্বকাপের ‘পালস চেক’। শুরুতেই চাপ, আবেগ আর গ্যালারির উত্তাপ মিলিয়ে এমন একটি লড়াই দেখা যেতে পারে বিশ্বকাপের শুরুতেই।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande