সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ - ২০২৬, ভারতীয় ২৩ সদস্যের ফুটবল দল ঘোষণা
কলকাতা, ২৩ মে (হি. স.): সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ - ২০২৬ কে সামনে রেখে চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় মহিলা ফুটবল দল। শনিবার নয়াদিল্লিতে কোচ ক্রিসপিন ছেত্রী দলের খেলোয়াড়দের নাম প্রকাশ করেন। প্রাথমিক ২৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শুভাঙ্গী
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ - ২০২৬, ভারতীয় ২৩ সদস্যের ফুটবল দল ঘোষণা


কলকাতা, ২৩ মে (হি. স.): সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ - ২০২৬ কে সামনে রেখে চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় মহিলা ফুটবল দল। শনিবার নয়াদিল্লিতে কোচ ক্রিসপিন ছেত্রী দলের খেলোয়াড়দের নাম প্রকাশ করেন। প্রাথমিক ২৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শুভাঙ্গী সিংহ, প্রিয়দর্শিনী সেল্লাদুরাই ও রিম্পা হালদার।

গোয়ার পন্ডিত জ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে -এ ২৫ মে থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। গ্রুপ ‘বি’-তে থাকা ভারত প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে। এরপর ৩১ মে বাংলাদেশের বিরুদ্ধে নামবেন মনীষা কল্যাণরা। পেরুর ক্লাব আলিঞ্জা লিমা -এর ফুটবলার মনীষা ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হলে ১ জুন শিবিরে যোগ দেবেন।

দলে রয়েছেন পন্থোই চানু, শ্ৰেয়া হুডা, সঙ্গীতা বাঁশফোর, গ্রেস ডাংমেই, পিয়ারি জাক্সাদের মতো অভিজ্ঞ ফুটবলাররা। সেমিফাইনাল ৩ জুন এবং ফাইনাল ৭ জুন অনুষ্ঠিত হবে। সমস্ত ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande