জাতীয় ক্রীড়া প্রশাসন আইন গ্রহণে এআইএফএফ সাধারণ সভার অনুমোদন
​কলকাতা, ২৩ মে (হি.স.): অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর বিশেষ সাধারণ সভা (এসজিবিএম) অনুষ্ঠিত হলো কলকাতায়। শনিবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় মূলত ‘জাতীয় ক্রীড়া প্রশাসন আইন, ২০২৫’ (এনএসজিএ) গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনে
জাতীয় ক্রীড়া প্রশাসন আইন গ্রহণে এআইএফএফ সাধারণ সভার অনুমোদন


​কলকাতা, ২৩ মে (হি.স.): অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর বিশেষ সাধারণ সভা (এসজিবিএম) অনুষ্ঠিত হলো কলকাতায়। শনিবার আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় মূলত ‘জাতীয় ক্রীড়া প্রশাসন আইন, ২০২৫’ (এনএসজিএ) গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সভায় ফেডারেশনের ১৯ জন কর্মসমিতির সদস্য ছাড়াও সদস্য রাজ্য সংস্থাগুলির ৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে এআইএফএফের তরফে এই নতুন জাতীয় ক্রীড়া প্রশাসন আইন গ্রহণের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।​সাধারণ সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সদস্য রাজ্য সংস্থাগুলির পর্যালোচনার জন্য একটি খসড়া সংবিধান তাদের কাছে পাঠানো হবে। এই খসড়া সংবিধানের ওপর নিজেদের চূড়ান্ত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য রাজ্য সংস্থাগুলিকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।​বৈঠকে ফুটবল ফেডারেশনের বাণিজ্যিক ও সম্প্রচার সংক্রান্ত ‘মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট’ (এমআরএ) নিয়েও দীর্ঘ আলোচনা হয়। এই চুক্তির স্বত্ব পাওয়ার জন্য ইতিমধ্যেই দুটি বড় সংস্থার কাছ থেকে দরপত্র (বিড) জমা পড়েছে। সেই প্রেক্ষিতে এমআরএ সংক্রান্ত পরবর্তী আলোচনা ও চূড়ান্ত দর-কষাকষির সমস্ত ক্ষমতা ফেডারেশনের এক্সিকিউটিভ বা কার্যনির্বাহী কমিটিকে দেওয়ার প্রস্তাবটি পেশ করা হয়, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande