পঞ্জাব আর্থিক ও প্রশাসনিক সংকটের দিকে এগোচ্ছে, অভিযোগ বিজেপির
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান-এর নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর থেকেই পঞ্জাব ক্রমশ গভীর আর্থিক ও প্রশাসনিক সংকটের দিকে এগোচ্ছে। শনিবার বিজেপ
পঞ্জাব আর্থিক ও প্রশাসনিক সংকটের দিকে এগোচ্ছে, অভিযোগ বিজেপির


নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান-এর নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, আম আদমি পার্টি ক্ষমতায় আসার পর থেকেই পঞ্জাব ক্রমশ গভীর আর্থিক ও প্রশাসনিক সংকটের দিকে এগোচ্ছে।

শনিবার বিজেপির মুখপাত্র আরপি সিং এক বিবৃতিতে দাবি করেন, ২০২২ সালে আম আদমি পার্টি ক্ষমতায় আসার সময় পঞ্জাবের ঋণের পরিমাণ ছিল প্রায় ২.৭ লক্ষ কোটি টাকা। বর্তমানে সেই ঋণ ২০২৭ সালের মধ্যে ৪.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছতে পারে।

তাঁর অভিযোগ, রাজ্য সরকার প্রতি বছর বিপুল পরিমাণ ঋণ নিচ্ছে এবং রাজ্যের আয়ের বড় অংশ পুরনো ঋণ ও সুদ মেটাতেই খরচ হয়ে যাচ্ছে। ফলে উন্নয়নমূলক খাতে ব্যয় ক্রমশ কমছে।

বিজেপির দাবি, সরকারি কর্মচারীদের বেতন, পেনশন এবং বিভিন্ন অনুদান প্রদানে দেরি হচ্ছে। শিক্ষক, পেনশনভোগী, আশা কর্মী ও মনরেগা শ্রমিকদের একাংশ বকেয়া টাকার দাবিতে আন্দোলন করছেন।

আরপি সিং বলেন, সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজের শিক্ষকরা অনুদান না পাওয়ায় সমস্যায় রয়েছেন। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ও বারবার অর্থসঙ্কটে পড়ছে। পাশাপাশি সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার বকেয়া নিয়ে প্রতিবাদ করছেন।

তাঁর অভিযোগ, নতুন ঋণের বড় অংশ পুরনো ঋণ শোধ করতেই ব্যবহার হচ্ছে, নতুন প্রকল্প বা উন্নয়নে নয়। বিজেপির বক্তব্য, একসময় কৃষি, শিল্প ও শিক্ষার জন্য পরিচিত পঞ্জাব এখন আর্থিক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

বিজেপি আরও অভিযোগ করেছে, একদিকে যখন সাধারণ মানুষ আর্থিক চাপে ভুগছেন, তখন রাজ্য সরকার প্রচার ও রাজনৈতিক প্রচারণায় বিপুল অর্থ ব্যয় করছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande