
হুগলি , ২৩ মে (হি.স.) : বিজেপির উদ্যোগে শনিবার আরামবাগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হল। রাগপুর থেকে তিলকচক পর্যন্ত আয়োজিত এই মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় পতাকা, স্লোগান ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ । তিনি কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিলে অংশ নিয়ে সকলকে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে খবর, সাম্প্রতিক রাজনৈতিক সাফল্য এবং সংগঠনের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই বিজয় মিছিলের আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
এদিনের মিছিলে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA