নিতিন নবীনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাজ্য মন্ত্রী অগ্নিমিত্রা পাল
​কলকাতা, ২৩ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের ভ
নিতিন নবীনকে জন্মদিনের শুভেচ্ছা


​কলকাতা, ২৩ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের জন্মদিনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।

​নিজের ফেসবুক পোস্টে অগ্নিমিত্রা পাল লিখেছেন—

​শ্রদ্ধেয় নিতিন নবীন মহাশয়কে জন্মদিনের অভিনন্দন। শুভেচ্ছান্তে অগ্নিমিত্রা পাল।

​তিনি আরও লিখেছেন—

​বিজেপি-র জাতীয় সভাপতি শ্রী নিতিন নবীন মহাশয়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনার বলিষ্ঠ নেতৃত্ব এবং সমাজসেবার আদর্শ তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande