গরু পাচারের অভিযোগে দুই ধৃত, আদালতে পেশ
আরামবাগ, ২৩ মে (হি.স.) : গরু পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করল পুরশুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলায় নিয়মিত টহলদারির সময় একটি পিকআপ ভ্যানকে সন্দেহজনকভাবে কয়েকটি গরু নিয়ে যেতে দেখা যা
গরু পাচার করতে গিয়ে পুড়শুড়া  পুলিশের  ধৃত ২


আরামবাগ, ২৩ মে (হি.স.) : গরু পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার আরামবাগ মহকুমা আদালতে পেশ করল পুরশুড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরবেলায় নিয়মিত টহলদারির সময় একটি পিকআপ ভ্যানকে সন্দেহজনকভাবে কয়েকটি গরু নিয়ে যেতে দেখা যায়। এরপর পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়।

জিজ্ঞাসাবাদের সময় গাড়িতে থাকা গরুগুলির বৈধ নথিপত্র দেখাতে বলা হলে চালক ও তার সহযোগী কোনও কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর পুলিশ গাড়িসহ গরুগুলিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, গরু পাচার রোধে কড়া নজরদারির অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গরুগুলির উৎস ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande