নিতিন নবীনের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, দীর্ঘায়ু কামনা করে দিলেন বিশেষ বার্তা
কলকাতা, ২৩ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি বিশেষ পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ
মুখ্যমন্ত্রীর তরফেও শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ২৩ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি বিশেষ পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন।

​মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন—

​ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীন মহাশয় আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। মা কালীর কাছে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করি। আপনার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, বলিষ্ঠ নেতৃত্ব ও দেশসেবার আদর্শে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে আরও শক্তিশালী হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে চলবে এই আশা রাখি।

​উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নিতিন নবীন। দলীয় স্তরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হওয়ার পর, মাত্র ৪৫ বছর বয়সে তিনি এই পদে আসীন হন। এর ফলে বিজেপির রাজনৈতিক ইতিহাসে তিনি দলের সর্বকনিষ্ঠ সভাপতি হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর জন্মদিনে এদিন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অনুগামীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande