
শ্রীনগর, ২৩ মে (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে যখন তীব্র গরম। অনেক রাজ্যে আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি। এমন সময়ে মনোরম আবহাওয়া জম্মু ও কাশ্মীরে। হালকা ঠান্ডাও রয়েছে। আর তাতেই খুশি পর্যটকরা। গরম থেকে রেহাই পেতে অনেক পর্যটকই এখন কাশ্মীরমুখী হচ্ছেন।
শনিবার সকালে হালকা বৃষ্টিও হয়েছে শ্রীনগরে। এই বৃষ্টিপাতের পর পর্যটকরা ডাল লেকের মনোরম আবহাওয়া উপভোগ করেন। হিন্দুস্থান সমাচার-এর মুখোমুখি হয়ে এক পর্যটক বলেন, আবহাওয়া চমৎকার। এখানে অনেক পর্যটক এসেছেন। সমতলের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি থাকে কিন্তু এখানকার আবহাওয়া ঠান্ডা। বৃষ্টি হচ্ছে আর লোকজন গরম কাপড় পরে আছে। আরও বেশি বেশি মানুষের এখানে আসা উচিত এবং শ্রীনগরের আবহাওয়া উপভোগ করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ