
কলকাতা, ২৩ মে (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ দিব্যেন্দু অধিকারীর তরফেও শনিবার সামাজিক মাধ্যম ফেসবুক পেজে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন—
ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি Nitin Nabin মহাশয়কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা কালীর আশীর্বাদে আপনার জীবন সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গলময় হোক এই প্রার্থনা করি। আপনার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, দৃঢ় নেতৃত্ব, নিষ্ঠা এবং দেশসেবার আদর্শ ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে দেশের উন্নয়ন ও সমাজকল্যাণের পথে এগিয়ে নিয়ে যাবে এই বিশ্বাস রাখি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত