
আরারিয়া, ২৩ মে (হি.স.): মাত্র ৪ বছরেই বিহারের আরারিয়া জেলায় ঝামতা-মহিষাকোল সেতুর রেলিংয়ে ফাটল ধরে গেল। প্রায় ৭.৩২ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে পারমান নদীর ওপর নির্মিত হয় ঝামতা-মহিষাকোল সেতু। এই সেতুর একটি প্রধান স্তম্ভ বসে যাওয়ায় প্রধান রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। প্রশাসন সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে।
এর প্রতিবাদে স্থানীয়রা সমবেত হয়ে এই পরিকাঠামোমোগত ত্রুটির বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয়রা বলেন, “আমরা দুর্নীতি বরদাস্ত করব না। এই সেতুর প্রকৌশলীকে বরখাস্ত করুন।” এ বিষয়ে জন সুরজ নেতা ফয়সাল জাভেদ ইয়াসিন বলেন, এই সেতুটি তৈরি হওয়ার পর চার বছরও কাটেনি। এই সেতুটি যখন তৈরি হচ্ছিল, তখন আমরা এবং স্থানীয় গ্রামবাসীরা অনেক প্রশ্ন তুলেছিলাম, এটি নির্মাণে স্থানীয় বালি এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রকৌশলী ও কর্তারা বলছেন, সেতুটি ভাঙবে না। আমরা চাই, যে কোনও পরিস্থিতিতে এখানকার যান চলাচল যেন নিরাপদে চলতে থাকে। অন্তত ১০-১২টি পঞ্চায়েত এর সঙ্গে সংযুক্ত। এটি অন্তত ১০টি পঞ্চায়েতকে সংযুক্ত করে এবং নেপাল সীমান্ত পর্যন্ত চলে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ