কাছাড়ে পুলিশি অভিযানে হেরোইন ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই
শিলচর (অসম), ২৩ মে (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে ২১ গ্রাম হেরোইন এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে নদীপথে মাদক পাচারের ত
কাছাড় পুলিশের অভিযানে উদ্ধার হেরোইন ও ইয়াবা, গ্রেফতার দুই


শিলচর (অসম), ২৩ মে (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে ২১ গ্রাম হেরোইন এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে নদীপথে মাদক পাচারের তথ্য পেয়ে গতকাল শুক্রবার গভীর রাতে কাছাড় জেলার লক্ষ্মীপুর এলাকায় বরাক নদীতে একটি যান্ত্রিক নৌকায় অভিযান চালিয়ে হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ খবর দিয়ে বলেছেন, অভিযানের সময় কাছাড় পুলিশ নৌকাটি আটক করে বিপুল পরিমাণের মাদকদ্রব্য উদ্ধার করেছে। পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

এই অভিযানে যুক্ত পুলিশ দলের তৎপরতা ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। তিনি রাজ্যে সক্রিয় মাদক পাচারচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানান।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande