মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, শর্টসার্কিটে বিপত্তি বলে অনুমান
মুর্শিদাবাদ, ২৩ মে (হি.স.): মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন-আতঙ্ক। শনিবার সকালে আচমকা ভয়াবহ আগুন লেগে যায় ওই ব্যাঙ্কে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমা
মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন, শর্টসার্কিটে বিপত্তি বলে অনুমান


মুর্শিদাবাদ, ২৩ মে (হি.স.): মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন-আতঙ্ক। শনিবার সকালে আচমকা ভয়াবহ আগুন লেগে যায় ওই ব্যাঙ্কে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান শট-সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল এবং কান্দি থানার পুলিশ।

শনিবার সকালে কান্দির ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় আগুন লাগে। আচমকাই আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে কান্দি থেকে প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে, আগুন নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীতে কান্দির দমকল কেন্দ্র থেকে আরও একটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। এরপর দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande