লরি ও গাড়ির সংঘর্ষে কর্ণাটকের কালাবুরাগিতে মৃত্যু ৫ জনের
কালাবুরাগি, ২৩ মে (হি.স.): লরি ও গাড়ির সংঘর্ষে কর্ণাটকের কালাবুরাগি জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার রাতে কালাবুরাগি জেলার লাডলাপুরের কাছে একটি চারচাকা গাড়ি ও লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে
লরি ও গাড়ির সংঘর্ষে কর্ণাটকের কালাবুরাগিতে মৃত্যু ৫ জনের


কালাবুরাগি, ২৩ মে (হি.স.): লরি ও গাড়ির সংঘর্ষে কর্ণাটকের কালাবুরাগি জেলায় মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার রাতে কালাবুরাগি জেলার লাডলাপুরের কাছে একটি চারচাকা গাড়ি ও লরির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার এ শ্রীনিভাসুলু। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে কালাবুরাগি জেলার চিত্তাপুর তালুকের লাডলাপুর গ্রামের কাছে জাতীয় সড়ক ১৫০-এ এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন চিত্তাপুর তালুকের ইঙ্গালাগি গ্রামের বাসিন্দা তলুসাব কাশওয়ার (২৭), হুসেন শাহ (৪৮), মাইবুব আলী (৪৫), রসুল বি (৪২) এবং ফাতিমা আলী (৩৮)। মৃতরা সবাই একই পরিবারের সদস্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande