
গুরুগ্রাম, ২৩ মে (হি.স.) : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শনিবার গুরুগ্রামের ভোঁডসি জেলে গিয়ে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী সঞ্জীব অরোরা-র সঙ্গে সাক্ষাৎ করেন। জেল প্রশাসনের পূর্বানুমতি নিয়ে দু’জনেই জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এদিন জেল চত্বর ও আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৯ মে প্রায় ১০০ কোটি টাকার ভুয়ো জিএসটি কেলেঙ্কারি ও আর্থিক তছরুপ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সঞ্জীব অরোরাকে গ্রেফতার করে। চণ্ডীগড়, দিল্লি ও গুরুগ্রামে তাঁর পাঁচটি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
পরবর্তীতে গুরুগ্রামের বিশেষ আদালত তাঁকে প্রথমে সাত দিনের ইডি হেফাজতে পাঠায়। পরে আরও দু’দিনের অতিরিক্ত রিমান্ড মঞ্জুর হয়। জিজ্ঞাসাবাদ শেষ হলে আদালত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। তারপর থেকেই তিনি ভোঁডসি জেলে বন্দি রয়েছেন।
জেল সূত্রে জানা গিয়েছে, কেজরিওয়াল ও ভগবন্ত মানের এই সাক্ষাৎ সম্পূর্ণ জেল ম্যানুয়াল মেনেই হয়েছে। সাক্ষাতের সময় জেল প্রশাসন ও নিরাপত্তা বাহিনী বিশেষ সতর্ক ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য