দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন কেরলমের মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : কেরলমের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন শনিবার নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম দিল্লি সফর। দিল্লিতে পৌঁছে তিনি প্রথমে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণু
দিল্লিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন কেরলমের মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন


নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : কেরলমের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন শনিবার নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম দিল্লি সফর।

দিল্লিতে পৌঁছে তিনি প্রথমে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপালের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। পরে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যিনি তাঁকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সতীশন পৃথকভাবে দেখা করেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে কেরলমের রাজনৈতিক পরিস্থিতি, রাজ্য সরকারের প্রাথমিক অগ্রাধিকার এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কংগ্রেস নেতৃত্ব তাঁকে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়ে রাজ্য প্রশাসন সফলভাবে পরিচালনার পরামর্শ দেন।

মুখ্যমন্ত্রী সতীশন কংগ্রেস নেতৃত্বকে রাজ্য সরকারের প্রাথমিক পরিকল্পনা ও প্রশাসনিক অগ্রাধিকার সম্পর্কেও অবহিত করেন। দলীয় সূত্রের মতে, আগামী দিনে রাজ্য সরকার ও কংগ্রেস নেতৃত্বের মধ্যে নিয়মিত সমন্বয় বজায় থাকবে।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ মে তিরুঅনন্তপুরমে শপথগ্রহণ করেন ভি.ডি. সতীশন। তিনি কেরলমের ১৩-তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সঙ্গে ২০ জন মন্ত্রীও শপথ নেন।

কেরলমে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট প্রায় ১০ বছর পর ক্ষমতায় ফেরে, যা দলের জন্য দক্ষিণ ভারতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande