মালদা-নালাগোলা রাজ্য সড়কে সরকারি বাস চালুর দাবিতে সরব এলাকাবাসী
মালদা, ২৩ মে (হি. স.):- নতুন সরকার গঠনের পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা ঘিরে আশার আলো দেখছেন মালদা ও হবিবপুর বিধানসভার বাসিন্দারা। তবে দীর্ঘদিন ধরে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সেই সুবিধা থেকে
বাস পরিষেবা চালু


মালদা, ২৩ মে (হি. স.):- নতুন সরকার গঠনের পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা ঘিরে আশার আলো দেখছেন মালদা ও হবিবপুর বিধানসভার বাসিন্দারা। তবে দীর্ঘদিন ধরে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলা যাত্রীরা। ফলে দ্রুত সরকারি বাস চালুর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।প্রতিদিন এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক দিয়ে হাজার হাজার মানুষ মালদা শহর ও বিভিন্ন ব্লকে যাতায়াত করেন। কিন্তু সরকারি বাস না থাকায় বাধ্য হয়ে বেসরকারি গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, পাশাপাশি নিত্যদিন বাড়ছে দুর্ভোগও।সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কর্মজীবী মহিলা, পড়ুয়া ও চিকিৎসার জন্য যাতায়াতকারী মহিলারা। সরকারি বাস পরিষেবা চালু না থাকায় বিনামূল্যে যাতায়াতের সরকারি সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।শনিবার স্থানীয়রা দাবি করেন, বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত এই রুটে সরকারি বাস পরিষেবা চালু করা হয়নি। হবিবপুরের বিধায়ক জুয়েল মর্ম বলেন, তৃণমূল সরকারের আমলে এই রুটের সরকারি বাস তুলে নেওয়া হয়েছিল। নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানিয়ে দ্রুত সরকারি বাস চালুর দাবি জানানো হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande