আরামবাগ বিডিও অফিসে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক
আরামবাগ, ২৩ মে (হি.স.) : বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শনিবার আরামবাগ বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘো
আরামবাগ বিডিও অফিসে বৈঠক


আরামবাগ, ২৩ মে (হি.স.) : বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শনিবার আরামবাগ বিডিও অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নদী বাঁধ মেরামত, গ্রামীণ রাস্তার উন্নয়ন, পানীয় জলের পরিকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যেসব প্রকল্পের কাজ বর্তমানে ধীর গতিতে চলছে, সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে আরও সমন্বয় বাড়ানোর উপরও জোর দেওয়া হয়। সাধারণ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বিধায়করা জানান, চলমান প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়নের কাজে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তাঁরা স্পষ্ট জানান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande