
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): রাজধানী দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল উত্তর-পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় ফার্ণিচার মার্কেটে, আগুনের লেলিহান শিখায় বহু দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। শুক্রবার রাতে নিউ সিলামপুর মেট্রো স্টেশন লাগোয়া ওই মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। দমকলের গাড়ি দেরিতে আসে, এই অভিযোগে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
দমকলের ইঞ্জিন লক্ষ্য করে ইট, পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। পরে পুলিশের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে খবর, একাধিক দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ২৫টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় শনিবার ভোরের দিকে আগুন আয়ত্তে আনে। সকালে দমকলের কর্মীরা 'কুলিং' প্রক্রিয়া শুরু করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ