সস্ত্রীক কলকাতায় মার্কো রুবিয়ো, গেলেন মাদার হাউসে
কলকাতা, ২৩ মে (হি.স.): আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো কলকাতা সফরে এসেছেন। শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান তালতলার মাদার হাউসে। সেখানে ঘণ্টাখানেক থাকার পর রুবিয়ো যান নির্মলা শিশুভবনে। এর পর কলকাতা থেকে দিল
সস্ত্রীক কলকাতায় মার্কো রুবিয়ো, গেলেন মাদার হাউসে


কলকাতা, ২৩ মে (হি.স.): আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো কলকাতা সফরে এসেছেন। শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সোজা যান তালতলার মাদার হাউসে। সেখানে ঘণ্টাখানেক থাকার পর রুবিয়ো যান নির্মলা শিশুভবনে। এর পর কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন রুবিয়ো। সেখানে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, ভারত সফরের শেষ দিনে অর্থাৎ, ২৬ মে কোয়াডের বৈঠকে যোগ দেবেন রুবিয়ো। তাঁর ভারত সফরে আসার অন্যতম উদ্দেশ্য ওই বৈঠক। কোয়াডের সদস্য দেশ অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোটেগি তোশিমিৎসুর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও সেই বৈঠকে থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande