কলকাতায় নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রদর্শনী ‘আমারে দেব না ভুলিতে’
কলকাতা, ২৩ মে (হি.স.): বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা শহরে ৭ দিনের এক বিশেষ প্রদর্শনী— ‘আমারে দেব না ভুলিতে’-র সূচনা হলো। শনিবার ছায়ানট (কলকাতা)-এর উদ্যোগে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস-এর সুনয়নী চিত্রশালা ও চিত্ত
প্রদর্শনীতে শোভাবর্ধন করছে


কলকাতা, ২৩ মে (হি.স.): বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা শহরে ৭ দিনের এক বিশেষ প্রদর্শনী— ‘আমারে দেব না ভুলিতে’-র সূচনা হলো। শনিবার ছায়ানট (কলকাতা)-এর উদ্যোগে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস-এর সুনয়নী চিত্রশালা ও চিত্তপ্রসাদ গ্যালারিতে এই নান্দনিক আয়োজনের সূচনা হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী। দর্শকদের জন্য প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত গ্যালারির দরজা খোলা থাকবে।

​সংশ্লিষ্ট প্রদর্শনীতে নজরুলের স্বাক্ষর, দুর্লভ আলোকচিত্র, গ্রামোফোন রেকর্ড, ডাকটিকিট, বিশেষ মুদ্রা ও দেশলাই বাক্স থেকে শুরু করে প্রথম সংস্করণের বহু মূল্যবান গ্রন্থ স্থান পেয়েছে। দুই বাংলার বিশিষ্ট সংগ্রাহকদের অমূল্য সংগ্রহ দিয়ে সাজানো হয়েছে গোটা প্রদর্শনীটি। তবে এর প্রধান আকর্ষণ হলো কবির স্বকণ্ঠে গাওয়া গান ও কবিতার রেকর্ড। পাশাপাশি নজরুল-প্রভাবিত চিত্রকলা, লাইভ পেন্টিং এবং নানা শিল্পমাধ্যমের সাহায্যে কবিকে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।

​প্রদর্শনীর কিউরেটর সোমঋতা মল্লিক জানান, তরুণ প্রজন্মের কাছে নজরুলের জীবন, আদর্শ ও সৃষ্টিকে নিখুঁতভাবে পৌঁছে দিতেই তাঁদের এই উদ্যোগ। প্রদর্শনী চলাকালীন প্রতিদিন নজরুল আড্ডা, ক্যুইজ, শব্দবাজি এবং গ্রামোফোনে সরাসরি নজরুল সঙ্গীত শোনার বিশেষ আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande