জামিয়া নগরে দলিত মহিলাকে গণধর্ষণ ও জোর করে ধর্মান্তরের অভিযোগ, স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : দিল্লির জামিয়া নগর এলাকায় এক দলিত মহিলাকে অপহরণ, গণধর্ষণ এবং জোর করে ধর্মান্তরের অভিযোগের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাটকর দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে
জামিয়া নগরে দলিত মহিলাকে গণধর্ষণ ও জোর করে ধর্মান্তরের অভিযোগ, স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের


নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : দিল্লির জামিয়া নগর এলাকায় এক দলিত মহিলাকে অপহরণ, গণধর্ষণ এবং জোর করে ধর্মান্তরের অভিযোগের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন।

কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাটকর দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে দ্রুত ও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সাত দিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে।

অভিযোগকারী মহিলার দাবি, তাঁকে কয়েকদিন ধরে জোর করে আটকে রাখা হয়েছিল এবং একাধিক ব্যক্তি বারবার ধর্ষণ করেছে। পাশাপাশি তাঁর উপর জোর করে ধর্মান্তরের চাপও সৃষ্টি করা হয় বলে অভিযোগ।

শনিবার মহিলা কমিশন জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের, অভিযুক্তদের গ্রেফতার, মেডিক্যাল ও ফরেন্সিক পরীক্ষা, ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড এবং তাঁর নিরাপত্তা ও পুনর্বাসন সংক্রান্ত সমস্ত পদক্ষেপের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এক্স হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে বিজয়া রাহাটকর বলেন, মহিলাদের বিরুদ্ধে যৌন হিংসা, জাতিগত নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মীয় চাপের মতো ঘটনায় আইনের অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

কমিশন বিশেষভাবে জানতে চেয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে, সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কি না, এবং নির্যাতিতার কাউন্সেলিং, গোপনীয়তা রক্ষা ও পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande