
উত্তর ২৪ পরগনা, ২৩ মে (হি. স.):-বরাহনগরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে আইএনটিটিইউসি নেতা-সহ ছয়জনকে গ্রেফতার করল বরাহনগর থানার পুলিশ। ধৃতদের শনিবার বারাকপুর আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম শঙ্কর রাউত, অর্পণ কুমার দত্ত, দেবাশীষ দাস, সুবল দে, সুব্রত সরকার এবং দেবজ্যোতি বণিক।অভিযোগ, অভিযুক্তরা এক মহিলাকে মারধর করার পাশাপাশি তাঁর শ্লীলতাহানিও করে। ঘটনার পর নির্যাতিতা বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১২৬(২), ৩০৮(৬), ৩৩৩, ১১৫(২), ১১৯(১), ৭৫/৭৯, ৩৫১(২), ৩০৪(২), ১০৯ এবং ৩(৫) ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়