নির্মাণ, প্রযুক্তি, প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে এগোচ্ছে দেশ : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দেশ জুড়ে আয়োজিত হয়েছে ‘১৯-তম রোজগার মেলা’। শনিবার দেশের ৪৭টি জায়গায় আয়োজিত হয়েছে এই কর্মসূচি। ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘উদ্ভাবক দেশ হিসেবে এগোচ্ছে ভারত। বিশ্বে ব
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দেশ জুড়ে আয়োজিত হয়েছে ‘১৯-তম রোজগার মেলা’। শনিবার দেশের ৪৭টি জায়গায় আয়োজিত হয়েছে এই কর্মসূচি। ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘উদ্ভাবক দেশ হিসেবে এগোচ্ছে ভারত। বিশ্বে বড় ভূমিকা নেবে দেশের ১০টি বড় সেমি কন্ডাক্টর ইউনিট। দেশে রোজগারের সুযোগ বাড়ছে। জাহাজ নির্মাণ, মেরামতি, উড়ান ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে দেশে। নিজের দেশেই কাজের সুযোগ পাবেন তরুণ প্রজন্মরা।’

এ দিন তিনি আরও জানিয়েছেন, জোর দেওয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপরে। এ ছাড়াও তিনি বলেন, ‘১২ বছরে রেলওয়ে, হাইওয়ে, লজিস্টিকসের বিস্তার হয়েছে দেশে। গ্রাম ও শহরের পার্থক্য কমছে। কোটি কোটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে ইতিমধ্যেই।’ প্রধানমন্ত্রীর কথায়, গত কয়েক বছরে দেশে স্ব-কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। দেশে ২,৩০,০০০-এরও বেশি স্বীকৃত স্টার্টআপ রয়েছে. এই পরিবর্তন শুধু বড় শহরগুলিতেই সীমাবদ্ধ নয় আজকাল দ্বিতীয় স্তরের এবং ছোট শহরগুলির বহু তরুণ-তরুণীও নিজেদের সামর্থ্য দেখাচ্ছেন... এই পরিবর্তনে নারীশক্তির ভূমিকাও ক্রমাগত বাড়ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande