নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে সংশ্লিষ্ট দোকান থেকে রসিদ সংগ্রহের নিদান ডিমা হাসাও প্রসাসনের
হাফলং (অসম), ২৩ মে (হি.স.) : নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের সময় প্রত্যেক গ্রাহককে সংশ্লিষ্ট দোকান থেকে অবশ্যই ক্যাশ মেমো বা রসিদ সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে ডিমা হাসাও জেলার খাদ্য ও অসামরিক সরবরাহ দফতর। জেলা সদর হাফলঙে অবস্থিত খাদ্য ও অসামরিক সর
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে সংশ্লিষ্ট দোকান থেকে রসিদ সংগ্রহের নিদান ডিমা হাসাও প্রসাসনের


হাফলং (অসম), ২৩ মে (হি.স.) : নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের সময় প্রত্যেক গ্রাহককে সংশ্লিষ্ট দোকান থেকে অবশ্যই ক্যাশ মেমো বা রসিদ সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে ডিমা হাসাও জেলার খাদ্য ও অসামরিক সরবরাহ দফতর।

জেলা সদর হাফলঙে অবস্থিত খাদ্য ও অসামরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দফতরের উপ-অধিকর্তা কার্যালয় থেকে জনস্বার্থে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দশিকায় বলা হয়েছে, কোনও পণ্যের মূল্য ও লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ক্রেতা-জনসাধারণের অবগতির জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। তাই কোনও ব্যক্তি যেন আতঙ্কিত হয়ে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত কেনাকাটা বা পণ্য মজুত না করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিকদের স্বাভাবিক ও সচেতনভাবে বাজার করার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande