সিএনজি-ও মহার্ঘ, দিল্লি-এনসিআর-এ বাড়ল দাম
নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দিল্লি এবং সংলগ্ন এলাকায় কমপ্রেস্ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। প্রতি কেজি এক টাকা করে মহার্ঘ হয়েছে সিএনজি। এই গ্যাস অটোর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদি
দাম বাড়ল সিএনজি-র, বর্ধিত মূল্য রবিবার থেকেই কার্যকর


নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দিল্লি এবং সংলগ্ন এলাকায় কমপ্রেস্ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। প্রতি কেজি এক টাকা করে মহার্ঘ হয়েছে সিএনজি। এই গ্যাস অটোর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও কলকাতায় নতুন করে সিএনজি-র দাম বৃদ্ধির কোনও খবর এখনও পর্যন্ত নেই।

দিল্লিতে মূল্যবৃদ্ধির পর শনিবার সিএনজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮১ টাকা ৯ পয়সায়। নয়ডা এবং গাজিয়াবাদে এক কেজি সিএনজি-র দাম বেড়ে ৮৯ টাকা ৭০ পয়সা হয়েছে। সিএনজি-র দামও ১৫ মে-র পর থেকে এই নিয়ে পর পর তিন বার বাড়ল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande