উত্তর কাশ্মীরে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিতে বাগান ফসলের ব্যাপক ক্ষতি
জম্মু, ২৩ মে (হি.স.) : উত্তর কাশ্মীরের রফিয়াবাদ এলাকায় প্রবল শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির জেরে আপেল-সহ বিভিন্ন ফলের বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বহু বাগান নষ্ট হয়ে যাওয়ায় লক্ষাধিক টাকার
উত্তর কাশ্মীরে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিতে বাগান ফসলের ব্যাপক ক্ষতি


জম্মু, ২৩ মে (হি.স.) : উত্তর কাশ্মীরের রফিয়াবাদ এলাকায় প্রবল শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির জেরে আপেল-সহ বিভিন্ন ফলের বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে বহু বাগান নষ্ট হয়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রফিয়াবাদের একাধিক এলাকায় শিলাবৃষ্টির তীব্রতায় ফলের গাছ ও ফসলের বড় ক্ষতি হয়েছে। তাঁরা জম্মু ও কাশ্মীর সরকার ও জেলা প্রশাসনের কাছে দ্রুত ক্ষয়ক্ষতির সমীক্ষা করে উপযুক্ত ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের বক্তব্য, ফলচাষই এই অঞ্চলের অর্থনীতির প্রধান ভরসা। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সাহায্য না করলে তারা গভীর আর্থিক সংকটে পড়বেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande