ক্যানিংয়ে গুলি চলার ঘটনার পুনর্নির্মাণ
ক্যানিং, ২৩ মে (হি. স.): গত ৪ মে বিধানসভার ফল ঘোষণার পর ক্যানিংয়ে বিজয় উৎসব পালন করে বিজেপি কর্মী সমর্থকরা। ওই দিন সন্ধ্যায় সেই বিজয় উৎসবে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন অর্ঘ্যদীপ বোস নামে এক বিজেপি কর্মী। সেই ঘটনার তদন্তে নেমে বিগত সোমবার
ক্যানিংয়ে গুলি চলার ঘটনার পুনর্নির্মাণ


ক্যানিং, ২৩ মে (হি. স.): গত ৪ মে বিধানসভার ফল ঘোষণার পর ক্যানিংয়ে বিজয় উৎসব পালন করে বিজেপি কর্মী সমর্থকরা। ওই দিন সন্ধ্যায় সেই বিজয় উৎসবে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন অর্ঘ্যদীপ বোস নামে এক বিজেপি কর্মী। সেই ঘটনার তদন্তে নেমে বিগত সোমবার কলকাতার আনন্দপুর থানা এলাকা থেকে ক্যানিং ১ ব্লক যুব তৃণমূলের সভাপতি তথা পূর্তের কর্মাধক্ষ্য অরিত্র বোসকে গ্রেফতার করে পুলিশ। অরিত্রকে আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল, কারা কারা ছিল গুলি চালানোর ঘটনায়, কীভাবে গুলি চলেছিল সেই সমস্ত বিষয় নিয়ে একদিকে যেমন তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ। তেমনি শনিবার দুপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে অরিত্রকে ঘটনাস্থলে নিয়ে আসেন ক্যানিং থানার তদন্তকারী পুলিশ কর্মীরা। যদিও অরিত্র এদিনও জানান তিনি ঘটনার সঙ্গে জড়িত নয়, তিনি এলাকায় ছিলেন না।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande