সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা: আলিপুর আবহাওয়া দফতর
কলকাতা, ২৩ মে (হি. স.): আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বিকেলের সাংবাদিক বৈঠকে এই পূর্বাভাস দেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। তিনি জানান, ঝড
ঝড় বৃষ্টি বাড়বে


কলকাতা, ২৩ মে (হি. স.): আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার বিকেলের সাংবাদিক বৈঠকে এই পূর্বাভাস দেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। তিনি জানান, ঝড়-বৃষ্টির প্রভাবে আগামী সপ্তাহের শেষে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরপ্রদেশ থেকে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande