
বরাহনগর, ২৩ মে (হি.স.): তোলাবাজি ও মারধরের ঘটনায় গ্রেফতার বরাহনগরের তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর রাউত-সহ ৪। তৃণমূল নেতা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে অর্পণ দত্ত, বনি নামে দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বরাহনগরে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন ধৃতরা। আরও অভিযোগ, সেখান থেকে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন শঙ্কর রাউত। সেখানে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তাঁর গাড়ি। এরপর শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
এই প্রথমবার নয়। এর আগেও শঙ্করের নাম পুলিশের খাতায় ছিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বরাহনগরে এক ইন্টিরিয়র ডিজাইনারকে মারধর করার অভিযোগে জেলও খেটেছিলেন শঙ্কর রাউত ও তাঁর ঘনিষ্ঠ অর্পণ দত্ত। সেই ভুল থেকেও শিক্ষা হয়নি তার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ