বিজেপি-র সাংগঠনিক ভিত মজবুত করতে বনমালীপুর মণ্ডলে দুইদিনের প্রশিক্ষণ শিবির শুরু
আগরতলা, ২৩ মে (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে শুরু হয়েছে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬’। তারই অংশ হিসেবে শনিবার আগরতলায় ধলেশ্বরস্থিত কামিনী কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্য
বিজেপির প্রশিক্ষণ শিবির


আগরতলা, ২৩ মে (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী দেশজুড়ে শুরু হয়েছে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-২০২৬’। তারই অংশ হিসেবে শনিবার আগরতলায় ধলেশ্বরস্থিত কামিনী কুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ বনমালীপুর মণ্ডলের দুই দিনব্যাপী মণ্ডল প্রশিক্ষণ বর্গের শুভ সূচনা হয়। রবিবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।

এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রশিক্ষণ বর্গের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি ভারত মাতা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, বুথ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, শক্তি কেন্দ্রের ইনচার্জসহ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক কর্মী ও পদাধিকারীরা। দলীয় সাংগঠনিক কার্যকলাপকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা রাজ্যে মণ্ডল স্তর থেকেই এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছে। আগামী দিনে বুথ স্তর, জেলা স্তর এবং রাজ্য স্তরেও এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হবে। তিনি জানান, দুই দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ রাত্রিযাপন করবেন এবং মোট আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশদ আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, বিজেপি-র সাংগঠনিক কাঠামো, আদর্শ, কর্মপদ্ধতি, জনসংযোগ বৃদ্ধি এবং কার্যকর রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নেতৃবৃন্দ কর্মীদের প্রশিক্ষণ দেবেন। জেলা ও রাজ্যভিত্তিক প্রশিক্ষণ বর্গে আলোচ্য বিষয়ের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শিবিরে সংগঠনের নীতি ও আদর্শের পাশাপাশি বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশল, জনমুখী কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বিজেপি-র সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে এই প্রশিক্ষণ বর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande