কেশপুরের শ্যামচাঁদপুরে “জন জাতি গরিমা উৎসব ও জন ভাগীদারি অভিযান” ক্যাম্প অনুষ্ঠিত
কেশপুর, ২৩ মে (হি. স.):- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর জোড়াকেউদি গ্রাম পঞ্চায়েতের শ্যামচাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হল “জন জাতি গরিমা উৎসব ও জন ভাগীদারি অভিযান” শীর্ষক বিশেষ ক্যাম্প। আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, স
জনজাতি উৎসব


কেশপুর, ২৩ মে (হি. স.):- শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর জোড়াকেউদি গ্রাম পঞ্চায়েতের শ্যামচাঁদপুর গ্রামে অনুষ্ঠিত হল “জন জাতি গরিমা উৎসব ও জন ভাগীদারি অভিযান” শীর্ষক বিশেষ ক্যাম্প। আদিবাসী জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক, কেশপুরের বিডিও সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা জনজাতি সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সামাজিক সুরক্ষা এবং স্বনির্ভরতার উন্নয়নে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।এদিনের ক্যাম্পে বহু আদিবাসী পরিবারের মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে তথ্য শিবিরের পাশাপাশি আবেদন গ্রহণ ও পরিষেবা সংক্রান্ত সহায়তাও প্রদান করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।এছাড়াও কেশপুর ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামভিত্তিক ক্যাম্পের মাধ্যমে বিশেষ সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande