বিদিশায় মজুর বোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু ২, শিশু-সহ আহত প্রায় ২০
বিদিশা, ২৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের বিদিশা জেলার কুরওয়াই থানা এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু ও মহিলাসহ প্রায় ২০ জন শ্রমিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা নাগাদ লাইরা ও মালিয়াখেড়া গ্রামের ম
দুর্ঘটনা


বিদিশা, ২৩ মে (হি.স.) : মধ্যপ্রদেশের বিদিশা জেলার কুরওয়াই থানা এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশু ও মহিলাসহ প্রায় ২০ জন শ্রমিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা নাগাদ লাইরা ও মালিয়াখেড়া গ্রামের মাঝামাঝি বিনা রোডে এই দুর্ঘটনা ঘটে। ফসল সংগ্রহের কাজে যাচ্ছিল শ্রমিকবোঝাই ট্রাক্টর-ট্রলি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং ট্রলির নিচ থেকে আহতদের বের করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা ৫৫ বছর বয়সী কৃষক ঋষভ সাহু ও ৬৫ বছর বয়সী শ্রমিক দরবারী কৌলকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চালকের অসতর্কতাই দুর্ঘটনার কারণ হতে পারে। অভিযোগ, ট্রাক্টর চালানোর সময় তিনি তামাক সেবন করছিলেন , যার ফলে নিয়ন্ত্রণ হারান এবং ট্রলি উল্টে যায়।

পুলিশ জানায়, ট্রলিতে মোট ২২ জন ছিলেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে কুরওয়াই হাসপাতালে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande