গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি
কলকাতা, ২৩ মে (হি.স.): হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে মাত্রাতিরিক্ত গরম পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্ব
গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি


কলকাতা, ২৩ মে (হি.স.): হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টি হলেও মিলছে না স্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে মাত্রাতিরিক্ত গরম পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আবহাওয়া পরিবর্তনের বিশেষ কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার কারণে বাড়ছে অস্বস্তি।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ঝড়-বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। সেই সঙ্গে ভিজবে কলকাতাও। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে তাপমাত্রা কিছুটা কমবে। তবে তার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার হেরফের হবে না। তবে ঝড়বৃষ্টির কারণে তার পরের দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande