শহিদ বিজেপি কর্মীর পরিবারের পাশে বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ, ২৩ মে (হি.স.) : প্রয়াত বিজেপি যুব নেতা সৌভিক মুখার্জি ওরফে রাহুলের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার গোঘাটে তাঁর বাড়িতে পৌঁছলেন পুরশুড়া বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ । সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা-কর্মী। ২০২০ সালে রাহুলের মৃত্যুর পর থ
শহীদ রাহুলের বাড়িতে বিজেপি নেতৃত্ব


আরামবাগ, ২৩ মে (হি.স.) : প্রয়াত বিজেপি যুব নেতা সৌভিক মুখার্জি ওরফে রাহুলের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার গোঘাটে তাঁর বাড়িতে পৌঁছলেন পুরশুড়া বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ । সঙ্গে ছিলেন দলের একাধিক নেতা-কর্মী।

২০২০ সালে রাহুলের মৃত্যুর পর থেকেই তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল বিজেপি নেতৃত্ব। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিমান ঘোষ এবং রাহুলের ছবিতে শ্রদ্ধা জানান।

বিজেপির দাবি, রাজনৈতিক চাপ ও সন্ত্রাসের মধ্যেও গোঘাটে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাহুল। তাঁর মৃত্যুতে এলাকায় বিজেপি সংগঠনের বড় ক্ষতি হয়েছিল।

বিমান ঘোষ বলেন, “রাহুল শুধু একজন কর্মী ছিল না, সংগঠনের সাহসের প্রতীক ছিল। তাঁর আত্মত্যাগ কোনওদিন ভোলা যাবে না। পরিবারের পাশে আমরা আগেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব।”

এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর সংগঠনকে আরও সক্রিয় করতে আবেগঘন কর্মসূচির উপর জোর দিচ্ছে বিজেপি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande