সরকারি জমি দখলের অভিযোগ, কোন্নগরের তৃণমূল কাউন্সিলর বাবলু পালকে গ্রেফতার করল পুলিশ
কোন্নগর, ২৩ মে (হি.স.) : সরকারি জমি জবরদখল করার গুরুতর অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন কোন্নগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু পাল। শনিবার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতার

অভিযোগ, কাউন্সিলর বাবলু পালের বিরুদ্ধে সরকারি জমি দখল করার বিষয়ে আগেই নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল। কিন্তু অভিযোগ পাওয়ার পরেও পুলিশ এতদিন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ শাসক দলেরই বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। পুলিশের নিষ্ক্রিয়তায় বিধায়কের এই ক্ষুব্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক শোরগোল পড়ে যায়।

অবশেষে এই ঘটনার পরিপ্রক্ষিতে শনিবার পুলিশ সক্রিয় হয় এবং বিধায়কের উপস্থিতিতেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

 rajesh pande