মালদায় ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, পুলিশের জালে এক পাচারকারী
মালদা, ২৩ মে (হি.স.) : জালনোট পাচারের এক বড়সড় ছক বানচাল করল মালদার কালিয়াচক থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশ বাহিনী। সেই অভিযানেই ১১ লক্ষ টাকার বিপুল জালনোট-সহ মাসিদুর রহমান নামে এক ব্যক্তি
মালদায় ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, পুলিশের জালে এক পাচারকারী


মালদা, ২৩ মে (হি.স.) : জালনোট পাচারের এক বড়সড় ছক বানচাল করল মালদার কালিয়াচক থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশ বাহিনী। সেই অভিযানেই ১১ লক্ষ টাকার বিপুল জালনোট-সহ মাসিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াচকের একটি নির্দিষ্ট এলাকায় জালনোট হাতবদল বা পাচারের উদ্দেশ্যে কেউ জড়ো হতে পারে— এমন একটি আগাম খবর ছিল তদন্তকারীদের কাছে। সেই খবরের ভিত্তিতেই শনিবার সাতসকালে ওই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। সন্দেহভাজন মাসিদুর রহমানকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল জালনোট, যার মোট বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা।

ধৃত মাসিদুর রহমানকে গ্রেফতারের পর কালিয়াচক থানায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকদের অনুমান, এই বিপুল পরিমাণ জালনোট সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছিল। ভারতের অভ্যন্তরীণ বাজারে এবং বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এই জাল টাকা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল ধৃতের। এই চক্রের পেছনে আর কোন কোন বড় মাথার হাত রয়েছে এবং আন্তর্জাতিক কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande