নাসিক টিসিএস ধর্মান্তরণ মামলায় ১,৫৮৪ পাতার চার্জশিট আদালতে জমা, ১৭ জন সাক্ষীর বয়ান অন্তর্ভুক্ত
মুম্বই, ২৩ মে (হি.স.) : মহারাষ্ট্রের নাসিকের টিসিএস কোম্পানিতে ধর্মান্তরণের অভিযোগ সংক্রান্ত মামলায় বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ১,৫৮৪ পাতার চার্জশিট নাসিক জেলা আদালতে জমা দিয়েছে। চার্জশিটে মোট ১৭ জন গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ দেবলালি ক্যান্টনমেন্ট থানায় এক অবিবাহিত অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে দানিশ শেখ, তৌসিফ আত্তার ও নিদা খান-সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত এসআইটি গঠন করা হয়।

তদন্তে জানা যায়, অভিযুক্ত দানিশ শেখ ইগতপুরির একটি রিসর্টে অভিযোগকারিণীর উপর যৌন নির্যাতন চালায়। পাশাপাশি তাঁকে লোনাভলায়ও নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে অভিযুক্ত নিদা খান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগকারিণীকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ। তদন্তে তার পাঠানো ১৭১টি লিঙ্ক সাইবার বিশ্লেষণের মাধ্যমে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ধর্ম পরিবর্তনের চেষ্টা করেছিল বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মামলায় অতিরিক্তভাবে এসসি/এসটি অ্যাক্ট-সহ একাধিক ধারাও যুক্ত করা হয়েছে।

ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন সামগ্রী, যেমন মহিলাদের পোশাক ও ধর্মীয় বই উদ্ধার করা হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ও তদন্ত প্রক্রিয়া চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande