(আপডেট) মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
বহরমপুর, ২৩ মে (হি. স.) : মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আচমকা ওই ব্যাঙ্কটিতে আগুন লেগে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্
(আপডেট) মুর্শিদাবাদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে


বহরমপুর, ২৩ মে (হি. স.) : মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আচমকা ওই ব্যাঙ্কটিতে আগুন লেগে যাওয়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন এবং দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাঙ্কের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

স্থানীয় এক পৌর সদস্য জানিয়েছেন, আমরা জানতে পারি হঠাৎই ব্যাঙ্কের শাখায় আগুন লেগে যায়। আমরা তড়িঘড়ি ছুটে আসি। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এক দমকল আধিকারিক রবিউল ইসলাম জানিয়েছেন, ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে অত্যধিক কাজের জন্য দুটি কাউন্টিং মেশিন রাখাছিল। ওভারলোড কাজের কারণেই মেশিনের শর্ট সার্কিট তৈরি হয়। আর তারপরেই আগুন ধরে যায়। দুটি কম্পিউটার, দুটি কাউন্টিং মেশিন পুড়ে গিয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল এবং কান্দি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande