সোদপুর সুস্বাস্থ্য কেন্দ্রে বিধায়ককে সংবর্ধনা আশা কর্মীদের
আরামবাগ, ২৩ মে (হি.স.) : পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা জানালেন এলাকার আশা কর্মীরা। শনিবার সোদপুর সুস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা ও সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত আশা কর
বিধায়ককে সম্বর্ধনা আশা কর্মীদের


আরামবাগ, ২৩ মে (হি.স.) : পুরশুড়া বিধানসভার বিধায়ক বিমান ঘোষকে সংবর্ধনা জানালেন এলাকার আশা কর্মীরা। শনিবার সোদপুর সুস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা ও সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত আশা কর্মীরা এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিধায়কের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জনপ্রতিনিধিদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবর্ধনা গ্রহণ করে বিধায়ক বিমান ঘোষ আশা কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন আশা কর্মীরা। তাঁদের নিরলস প্রচেষ্টার ফলেই স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।”

এদিনের অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের কর্মী, আশা কর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande