নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ শমীক ভট্টাচার্যের, ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় রাজ্য সভাপতির
নয়াদিল্লি, ২৩ মে (হি. স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তম
শমীক ভট্টাচার্য


নয়াদিল্লি, ২৩ মে (হি. স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়ন ও প্রগতির কথা উল্লেখ করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা সোনার বাংলা তৈরি করব।” রাজ্যে নতুন সরকার গঠনের পর কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে বাংলার অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সার্বিক বিকাশের রূপরেখা নিয়েই এদিন সদর্থক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande