তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা
কলকাতা, ২৪ মে (হি.স.): তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে রবিবার আলিপুর আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। এদিন কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল জুতো ও ডিম। তাকে লক্ষ্য করে ''চোর'' স্লোগানও দেওয়া হয়। পরে অব
তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা


কলকাতা, ২৪ মে (হি.স.): তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে রবিবার আলিপুর আদালতে পেশ করতে নিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। এদিন কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল জুতো ও ডিম। তাকে লক্ষ্য করে 'চোর' স্লোগানও দেওয়া হয়। পরে অবশ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কলকাতা পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর সুদীপ।

জানা গেছে, বেহালার শীলপাড়া এলাকার এক ব্যবসায়ী স্থানীয় ঠাকুরপুকুর থানায় সুদীপ পোল্লের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ওই ব্যবসায়ী জানান, বিভিন্ন সময় তাঁর কাছ থেকে মোটা টাকা চাওয়া হয়। না দিলে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ তাঁর। এমনকী দোকান গুঁড়িয়ে দেওয়া হবে বলেও তৃণমূল কাউন্সিলর হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। ধৃত নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande