আমডাঙায় বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের
উত্তর ২৪ পরগনা, ২৪ মে (হি.স.): একাধিকবার অভিযোগ জানিয়ে, বারবার সরব হয়েও কোনও লাভ হয়নি। এবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। বেহাল রাস্তা সারাইয়ের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বাসিন্দারা। রবিবার এলাকার রাস্তার উপর
আমডাঙায় বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের


উত্তর ২৪ পরগনা, ২৪ মে (হি.স.): একাধিকবার অভিযোগ জানিয়ে, বারবার সরব হয়েও কোনও লাভ হয়নি। এবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। বেহাল রাস্তা সারাইয়ের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার বাসিন্দারা। রবিবার এলাকার রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়দের একাংশ। আমডাঙার তৃণমূল পরিচালিত বেড়াবেড়িয়া পঞ্চায়েতের গভর্নমেন্ট কলোনি এলাকার ঘটনা।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করতে হবে। অবরোধের জেরে এলাকায় যান চলাচল সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গ্রামবাসীরা জানিয়েছেন, রাস্তার খারাপ অবস্থার কথা একাধিকবার পঞ্চায়েতকে জানানো হয়েছে। কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে বাধ্য হয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande