
ফলতা, ২৪ মে (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের গণনা চলছে। ফলতায় ১৭ রাউন্ড গণনার শেষে বিজেপি এগিয়ে ৮৫ হাজারের বেশি ভোটে। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৪৯৪ ভোট। ৩৫৩২২ ভোট নিয়ে সিপিএম প্রার্থী এখনও দ্বিতীয় স্থানে রয়েছেন। কংগ্রেস পেয়েছে ৯৩৭১টি ভোট। তৃণমূল পেয়েছে ৫৪৮২টি ভোট।
ফলতা থেকে বিজেপির টিকিটে লড়ছেন আইনজীবী দেবাংশু পান্ডা। এ ছাড়া, সিপিএম প্রার্থীর নাম শম্ভু কুড়মি এবং কংগ্রেস টিকিট দিয়েছে আব্দুল রেজ্জাক মোল্লাকে। পুনর্নির্বাচনের আগে ফলতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ফলে ফলতার মাঠ বিজেপির জন্য কার্যত ফাঁকা ছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ