
কলকাতা, ২৪ মে (হি. স.) : হিন্দু না ওরা - মুসলিম ওই - জিজ্ঞাসে কোন জন ? কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান - মোর - মার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা দিয়েই কবির জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলো পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস| রবিবার কবি কাজী নজরুল ইসলামের ১২৭-তম জন্মদিন। এদিন সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের তরফে লেখা হয়েছে, বিদ্রোহ, সাম্য, মানবতা ও স্বাধীনতার চেতনায় উজ্জ্বল তাঁর প্রতিটি শব্দ আজও আমাদের প্রেরণা জোগায়, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে শেখায়।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে জানাই গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা ও বিনম্র প্রণাম। তাঁর অগ্নিঝরা বাণী যুগে যুগে বাঙালির চেতনাকে আলোকিত করুক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত