পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক সিউড়ির বাস স্ট্যান্ডে
বীরভূম, ২৪ মে (হি.স.): রবিবার সকালে বোমাতঙ্ক ছড়ালো বীরভূম জেলার সিউড়ির সরকারি বাস স্ট্যান্ড চত্বরে| এদিন একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, যাত্রী এবং বাসকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। স্থানীয় সূত্রে
পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক সিউড়ির বাস স্ট্যান্ডে


বীরভূম, ২৪ মে (হি.স.): রবিবার সকালে বোমাতঙ্ক ছড়ালো বীরভূম জেলার সিউড়ির সরকারি বাস স্ট্যান্ড চত্বরে| এদিন একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, যাত্রী এবং বাসকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার টিকিট কাউন্টারের বাইরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় হকাররা। বেশ কিছুক্ষণ ধরে ব্যাগটি ওভাবেই পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়। হকাররা বিষয়টি বাস স্ট্যান্ডের কর্মীদের জানান। সিউড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার খাতিরে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। ব্যাগটির ভেতরে কোনও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande