
কলকাতা, ২৪ মে (হি.স.): বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কাজী নজরুল ইসলামকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম হলেন বাংলা সাহিত্যের কালজয়ী 'বিদ্রোহী কবি' এবং বাংলাদেশের জাতীয় কবি। রবিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাঁর প্রতি গুণমুগ্ধরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত