হলদিয়ায় জাতীয় সড়কে ডাম্পার ও ট্যাঙ্কারের সংঘর্ষ, মৃত পথচারী যুবক
পূর্ব মেদিনীপুর, ২৪ মে (হি.স.): হলদিয়ার ১১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। রবিবার সকালে হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন মোরাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুত গতির ডাম্পার সজোরে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কারের পিছনে। স্থানীয়
হলদিয়ায় জাতীয় সড়কে ডাম্পার ও ট্যাঙ্কারের সংঘর্ষ, মৃত পথচারী যুবক


পূর্ব মেদিনীপুর, ২৪ মে (হি.স.): হলদিয়ার ১১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। রবিবার সকালে হলদিয়ার সিটি সেন্টার সংলগ্ন মোরাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুত গতির ডাম্পার সজোরে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কারের পিছনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেসময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। ডাম্পারের ধাক্কায় ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই পথচারী যুবককে। রাস্তায় পড়ে যান ওই যুবক। এর পরে ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ এসে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ডাম্পার এবং ট্যাঙ্কারের চালক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande