মরক্কোকে এবার সবাই সমীহ করবে
কলকাতা, ২৪মে(হি.স.): আফ্রিকা থেকে এবার সবার আগে মরক্কো আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপ থেকে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। আর এটাই প্রমাণ করে, কাতার বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি মরক্কো এবারও করতে চায়। বড় বড় ফুটবল বোদ্ধাদের হিসাবনিকাশ
মরক্কোকে এবার সবাই সমীহ করবে


কলকাতা, ২৪মে(হি.স.): আফ্রিকা থেকে এবার সবার আগে মরক্কো আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপ থেকে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে। আর এটাই প্রমাণ করে, কাতার বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি মরক্কো এবারও করতে চায়।

বড় বড় ফুটবল বোদ্ধাদের হিসাবনিকাশ উল্টে দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় তারা। আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে উঠে এসে গড়ে ইতিহাস। আর এই সাফল্যটা ছিল তাদের সুদূরপ্রসারী পরিকল্পনারই ফসল। খুঁজে খুঁজে বের করে বিভিন্ন দেশ থেকে বড় হওয়া মরোক্কান প্রবাসী ফুটবলারদের দলে এনে সাফল্য পেয়েছে তারা।

কাতার বিশ্বকাপে খেলা অনেক খেলোয়াড়কেই এবারও দেখা যাবে এবারের বিশ্বকাপে। চার বছর আগের চেয়ে এবার তারা আরও অভিজ্ঞ, আরও পরিণত। গত কয়েক বছর তারা আরো বিশ্বের আনাচ-কানাচে প্রতিভাবান মরোক্কান মেধাবী ফুটবলারদেরও খুঁজে বের করে এনে দলের সঙ্গে যুক্ত করেছে। উদাহরণস্বরূপ সম্প্রতি তারা ফ্রান্সে বড় হয়ে ওঠা এবং ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা আইয়ুব বুয়াদ্দিকে মরক্কোর হয়ে বিশ্বকাপ খেলাটা নিশ্চিত করেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলা বুয়াদ্দির আগে ফুলহামের ডিফেন্ডার ইসা দিওপকেও মরক্কোর দলে নিয়ে আসা নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে মরক্কো বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দিয়েই সেরা ফল আনতে চায়। এ ক্ষেত্রে মরক্কোর অনুপ্রেরণা হতে পারে অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপ জয়। গত অক্টোবরে চিলিতে হওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মরোক্কান যুবারা।

এবার মরক্কো তাদের রক্ষণ ভাগ জমাট রেখে দ্রুতই আক্রমণে উঠে আসার কৌশল দলটির। সুশৃঙ্খল ডিফেন্স মরক্কোর। তাই সেই ডিফেন্স ভেঙে জালের দেখা পেতে যেকোনো দলকেই হিমশিম খেতে হবে। তাছাড়া উইঙ্গার এবং ফরোয়ার্ডদের দ্রুতগতিতে পাল্টা আক্রমণেও ভয়ংকর হতে পারে দলটি। আক্রমণভাগের হাকিম দলটির অন্যতম বড় তারকা। তাঁর সৃজনশীল পাস ও দূরপাল্লার শট দলকে আক্রমণে এগিয়ে রাখে। মাঝমাঠের সোফিয়ান আমরাবাত, যিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন তিনি তো অনবদ্য। আর গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবেন ইয়াসিন বোনো।

তবে যাঁর অধীনে চার বছর আগে ইতিহাস গড়েছিল মরক্কো, সেই কোচ ওয়ালিদ রেগরাগুই এবারের বিশ্বকাপে মরক্কো দলের সঙ্গে নেই। বিশ্বকাপ শুরুর মাস তিনেক আগেই পদত্যাগ করেন মরক্কোর ফুটবল ইতিহাসে অন্যতম সফল এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওয়াহবি।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে মরক্কো এখন আর শুধু আন্ডারডগ নয়। কাতারের রূপকথা পেছনে ফেলে তারা আমেরিকা বিশ্বকাপে এখন নিজেদের আরো শক্তিশালী হিসেবে নিজেদের তুলে ধরতে চায়।

একনজরে বিশ্বকাপে মরক্কো:

র্যাঙ্কিং: ৮

অংশগ্রহণ: ৮ বার

সর্বোচ্চ সাফল্য: সেমিফাইনাল (২০২২)

বিশ্বকাপে মরক্কোর পারফরম্যান্স:

ম্যাচ২৩,জয়৫, ড্র১১, হার৭

বিশ্বকাপে মরক্কোর ম্যাচের সূচি:

**১৪ জুন, ব্রাজিল,নিউজার্সি, ভোর ৪টা

**২০ জুন ,স্কটল্যান্ড, বোস্টন, ভোর ৪টা

**২৫ জুন ,হাইতি, আটলান্টা, ভোর ৪টা

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande